ট্রাকের চাপায় অটো ভ্যানযাত্রী নিহত

বগুড়া প্রতিনিধি
২২ এপ্রিল ২০২১, ২১:১৮আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২১:১৮

বগুড়ার শিবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ সময় ভ্যানচালক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার মোকামতলার চৌকিরঘাট এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ইমরান হোসেন (৩৮)। তিনি পেশায়  জুতা-স্যান্ডেল ব্যবসায়ী ছিলেন। তিনি শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বড়িয়াহাট এলাকার ওসিমুদ্দিনের ছেলে।  

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনিসুর রহমান এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে ইমরান হোসেন একটি অটোভ্যানে মালামাল নিয়ে মোকামতলার দিকে যাচ্ছিলেন। বেলা দেড়টার দিকে মহাসড়কের চৌকিরঘাট এলাকায় পৌঁছলে ভ্যানটি বিকল হয়ে যায়। তখন রংপুরগামী একটি ট্রাকের (বগুড়া-ট-১১-২১০৩) চালক পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। ইমরান হোসেন মহাসড়কে পড়ে গেলে ট্রাক তাকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার

মৃত্যু হয়। এসময় ভ্যানচালক গাবতলী উপজেলার কাগইল এলাকার আলমগীর হোসেন আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। ট্রাফিক পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যানজট নিসরন করেন। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনিসুর রহমান জানান, ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম