নওগাঁয় ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৫, সুস্থ ৪

নওগাঁ প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২১, ১৭:৩৪আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১৭:৩৪

নওগাঁয় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার ১৪ জন এবং বদলগাছি উপজেলার এক ব্যক্তি রয়েছেন। এ নিয়ে জেলায় কোভিড-১৯ শনাক্ত হলো মোট ১ হাজার ৯শ ৪৮ জনের শরীরে।

নওগাঁ সিভিল সার্জন অফিসের কন্ট্রোলরুমের বরাত দিয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর মোর্শেদ এ তথ্য জানিয়েছেন।

ডেপুটি সিভিল সার্জন জানিয়েছেন, শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় প্রাপ্ত ৯৭ ব্যক্তির রিপোর্টের ফলাফলের মধ্যে ১৫ ব্যক্তির শরীরে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় সাড়ে ১৫ শতাংশ। এই ২৪ ঘণ্টায় সদর উপজেলার মাত্র এক ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। শুরু থেকে এপর্যন্ত সর্বমোট হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ২০ হাজার ৫শ ৩২ জনকে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে এক ব্যক্তিকে এবং এপর্যন্ত সর্বমোট ছাড়পত্র দেওয়া হয়েছে ১৯ হাজার ৫শ ৭৬ ব্যক্তিকে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ৯৫৬ ব্যক্তি।

তিনি বলেন, গত ২৪ঘণ্টায় কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ৪ ব্যক্তি এবং এপর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন ১ হাজার ৬শ ৬৯ জন। জেলায় বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রয়েছেন ২৭৯ ব্যক্তি।

উল্লেখ্য, জেলায় এপর্যন্ত মোট ৩২ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম