আটঘরিয়ায় মডেল মসজিদ নির্মাণে অনিয়মের অভিযোগ

পাবনা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২১, ২২:০৭আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২২:০৭

পাবনার আটঘরিয়া উপজেলা চত্বরে নির্মিতব্য মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। মসজিদ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। বিষয়টি ঠিকাদার প্রতিষ্ঠানকে মুসল্লিদের পক্ষ থেকে বার বার জানানো হলেও তারা কোনও তোয়াক্কা করছে না। এ নিয়ে সচেতন সমাজ ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। অনিয়মের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

প্রকল্প সূত্রে জানা গেছে, সারাদেশে প্রতিটি জেলা সদর ও উপজেলা পর্যায়ে একটি করে একই ডিজাইনের মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় বর্তমান সরকার। প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এটি। সারাদেশের মতো পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ চত্বরে ১২ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু করা হয়।

স্থানীয়দের অভিযোগ, এই মডেল মসজিদের নির্মাণকাজ শুরুর পর থেকে নানারকম অনিয়ম দেখা যাচ্ছে। এখানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। মসজিদ নির্মাণে স্টিলের শাটার ব্যবহারের নির্দেশনা থাকলেও নিম্নমানের বাঁশ ও কাঠের শাটার ব্যবহার করা হচ্ছে। ঢালাই কাজে মোটা ডোমার বালু ২.২ এর পরিবর্তে ০.৭৫ এর লোকাল বালু ব্যবহার করা হচ্ছে। ঢালাই কাজে নিম্নমানের পাথর ব্যবহার করা হচ্ছে।

মুসল্লিরা আরও অভিযোগ করেন, ইটের গাঁথুনিতে প্রথম শ্রেণির ইট ব্যবহারের নির্দেশনা থাকলেও ব্যবহার হচ্ছে নিম্নমানের ইট। গ্রেড বিমের তলায় শাটার দেওয়ার কথা কিন্তু, তার বদলে ঢালাই করা হচ্ছে মটির ওপরে। রোজার মাসেও এসব অনিয়ম ও দুর্নীতি বন্ধ করছে না ঠিকাদার প্রতিষ্ঠানটি।

অনিয়মের বিষয়টি জানার পর গত ১১ এপ্রিল নির্মাণকাজ পরিদর্শন করেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম। তিনি ঠিকাদারকে কাজের শিডিউল দেওয়ার নির্দেশ দেন। কিন্তু, তারা এখনও তা দেয়নি। তিনি মৌখিকভাবে ঠিকাদারকে কয়েকবার বলার পরও নিয়মানুযায়ী করছেন না। পরে বাধ্য হয়ে তিনি গত ১২ এপ্রিল জেলা প্রশাসক বরাবর মডেল মসজিদে নিম্নমানের কাজের বিষয়ে চিঠি দেন। সেখানে তিনি ত্রুটি সংশোধন করে ডিজাইন, ড্রয়িং ও স্পেসিফিকেশন মোতাবেক মালামাল ব্যবহার করে কাজটি বাস্তবায়নের অনুরোধ জানান।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম বলেন, মডেল মসজিদ নির্মাণ মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। সেই প্রকল্প নিয়ে কোনও অনিয়ম, অবহেলা মেনে নেওয়া যায় না। প্রধানমন্ত্রীও মেনে নেবেন না। আমি কয়েকবার ঠিকাদারকে মৌখিকভাবে বললেও তিনি আমাকে কাজের শিডিউল দেননি বা নিময়মাফিক কাজ করছেন না। কাজের মধ্যে বেশকিছু অনিয়ম আমি দেখেছি। ঠিকাদার আমার কথা না শোনায় আমি জেলা প্রশাসককে লিখিতভাবে অবহিত করেছি। আমরা চাই মডেল মসজিদটি সঠিকভাবে মান ঠিক রেখে কাজ করা হোক।

আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফুয়ারা খাতুন জানান, বিষয়টি নিয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভায় আলোচনা হয়েছে। ঠিকাদারের কাছে কাজের শিডিউল চেয়েছি। সেটি পাওয়ার পর এ বিষয়ে টেকনিক্যাল একজনকে নিয়ে বিষয়টি খতিয়ে দেখে জেলা প্রশাসককে জানাবো আমরা। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দেবেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি মোকছেদুল আলম নয়ন বলেন, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ সঠিক নয়। আমরা শিডিউল মোতাবেক কাজ করছি। বাঁশ ও কাঠের শাটার দিয়েছি ঠিক আছে। এখনও মূল স্ট্রাকচারের কাজ শুরু হয়নি। তখন স্টিলের শাটার ব্যবহার করা হবে। বালু খোয়া বুয়েট ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা করে নেয়া হয়েছে। আর অভিযোগের বিষয়ে আমরা সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানিয়েছি।

এ বিষয়ে কথা বলার জন্য পাবনার গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলীর মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় তার ব্যক্তব্য পাওয়া যায়নি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম