রাবির পুকুরে আবার মিললো মর্টারশেল ও রকেট লঞ্চার

রাবি প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২১, ১৩:১০আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ১৩:১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের পাশে একটি পুকুর থেকে দুটি মর্টার শেল ও একটি রকেট লঞ্চার উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জুয়েল নামে স্থানীয় এক যুবক  লাকড়ি কুড়াতে এসে রকেট লঞ্চারটি দেখতে পায়। পরে পাশে নিরাপত্তায় নিয়োজিত পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরও দুটি মর্টারশেল উদ্ধার করে। জুয়েল বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের ডাইনিংয়ের কাজ করেন।

লঞ্চার ও মর্টারশেল যে স্থান থেকে উদ্ধার করা হয়েছে তার পাশেই একাত্তরে পাকিস্তানি বাহিনীর ক্যাম্প ছিল। এগুলো যুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা মর্টারশেল ও রকেট লঞ্চার

এর আগে গত ২৭ এপ্রিল পার্শ্ববর্তী পুকুর থেকে একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করে পুলিশ। পরের দিন সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় টিম মর্টারশেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।

মর্টারশেল ও লাঞ্চার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মতিহার থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইমরান হোসাইন বলেন, উদ্ধারকৃত মর্টারশেল ও রকেট লঞ্চার বদ্ধভূমি এলাকার পুলিশ বক্সের পাশে ঘিরে রাখা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৭১ সালে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প। সম্প্রতি হলের পূর্বপাশে পুকুর খননের কাজ শুরু হয়েছে। খনন করা পুকুর থেকে মর্টারশেল ও রকেট লঞ্চারটি উদ্ধার করা হয়।  

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন,  লঞ্চার ও মর্টারশেলটি যে স্থান থেকে উদ্ধার করা হয়েছে তার পাশেই পাকিস্তানি বাহিনীর ক্যাম্প ছিল। এগুলো যুদ্ধের সময়কার বলে আমরা ধারণা করছি। মাটি খনন করলে আরও পাওয়া যেতে পারে বলেও জানান তিনি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী