জমি নিয়ে বিরোধে আপন ভাইকে হত্যা

পাবনা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২১, ২১:২৭আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ২১:২৭

জমি নিয়ে বিরোধের জেরে পাবনা সদর উপজেলার চরতারাপুরে রুবেল প্রামাণিক (৩২) কে কুপিয়ে হত্যা করেছে তার আপন দুই ভাই। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল প্রামাণিক উপজেলার চরতারাপুর ইউনিয়নের নতুন টাটিপাড়া গ্রামের মোজাহার প্রামাণিকের ছেলে।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ জানান, বাড়ির জমিজমা নিয়ে কিছুদিন ধরেই রুবেল প্রামাণিকের সঙ্গে বিরোধ চলছিলো তার মেঝো ভাই হাতেম প্রামাণিক ও কলেজ পড়ুয়া ছোট ভাই সোহান প্রামাণিকের। এ নিয়ে শুক্রবার জুমার নামাজের পর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতেম ও সোহান তাদের ভাই রুবেল প্রামাণিকের ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রুবেলের।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি নাছিম।

/এনএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম