ট্রাক-ভটভটি সংঘর্ষ: নিহত ৩, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 
১৫ মে ২০২১, ১৪:১০আপডেট : ১৫ মে ২০২১, ১৪:১০

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের ধানসুরা এলাকায় ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। হতাহতরা সবাই ধান কাটার শ্রমিক। শনিবার (১৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে গোমস্তাপুর থেকে নওগাঁর নিয়ামতপুরে ধান কাটতে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন তারা। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেন। 

নিহতরা হলেন– গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের রেজাউল করিম (৪৫), জাহিদুল ইসলাম লিটন (২৫) এবং আব্দুল মালেক (৪০)। 

নাচোল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইব্রাহিম আলী বলেন, ‘নিহতরা গোমস্তাপুর থেকে ভটভটিযোগে ধান কাটতে পাশের জেলা নওগাঁর নিয়ামতপুরে যাচ্ছিলেন। পথে ধানসুরা এলাকায় আড্ডার দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থল থেকে আহত ও নিহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।’

নাচোল উপজেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাকিল মাহমুদ জানান, নিহত শ্রমিকদের তিন জনই হাসপাতালে নেওয়ার পথেই মারা যান এবং আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে নাচোল হাসপাতালে একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চার জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নাচোল থানার ওসি জানান,  ওই ভটভটিতে ২০ জন শ্রমিক ধান কাটতে নিয়ামতপুর যাচ্ছিলেন। ঘাতক ট্রাকটিকে জব্দ করা গেলেও পলাতক রয়েছে চালক ও হেলপার। এ ঘটনায় নাচোল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।   

 

 

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম