চাল আত্মসাৎ: উপজেলা আ.লীগের বহিষ্কৃত সম্পাদক গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২০ মে ২০২১, ১১:১৪আপডেট : ২০ মে ২০২১, ১১:১৪

বগুড়ার নন্দীগ্রামে হতদরিদ্রদের চাল আত্মসাতের মামলার ওয়ারেন্ট মূলে উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আনিছুর রহমানকে (৫০) গ্রেফতার করা হয়েছে। নন্দীগ্রাম থানা পুলিশ বুধবার (১৯ মে) তাকে শিমলা গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়।

এর আগে ১৭ মে সন্ধ্যায় একই অপরাধে সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি আনসার আলীকে (৪৫) গ্রেফতার করা হয়।

নন্দীগ্রাম থানার ওসি কামরুল ইসলাম ও অন্যরা জানান, আনিছুর রহমান খাদ্য অধিদফতরের ডিলার ছিলেন। পরবর্তীতে তার ডিলারশিপ মিলন সরদার নামে একজনের কাছে হস্তান্তর করেন। গত বছরের ১১ এপ্রিল রাতে র‌্যাব সদস্যরা তার শিমলা গ্রামের বাড়িতে তল্লাশি করেন। এ সময় বাড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা ও গুদামে ১১০ বস্তা চাল পাওয়া যায়। গ্রেফতার করা হয় আনিছুর রহমান ও তার সহযোগী আনসার আলীকে। এ ঘটনায় তিন জনের বিরুদ্ধে থানায় মামলা হয়। পরে ১২ এপ্রিল দু’জনকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়। তদন্ত কর্মকর্তা গত বছরের ১০ নভেম্বর এ মামলায় আনিছুর রহমান, আনসার আলী ও ডিলার মিলন সরদারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আসামিরা পরবর্তীতে জামিনে ছাড়া পান। গত ৪ এপ্রিল ধার্য তারিখে হাজির না হওয়ায় আদালত আনিছুর রহমান ও আনসার আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ১৭ মে সন্ধ্যায় নন্দীগ্রাম থানা পুলিশ শিমলা বাজার থেকে আনসার আলীকে গ্রেফতার করে। এছাড়া ১৯ মে দুপুরে শিমলা গ্রামের বাড়ি থেকে আনিছুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তিনি শিমলা গ্রামের মৃত মনসুর রহমান মাস্টারের ছেলে। আর আনসার আলী নন্দীগ্রাম উপজেলার ভাগ সিমলা গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে।

নন্দীগ্রাম থানার ওসি কামরুল ইসলাম জানান, চাল কেলেঙ্কারি মামলার ওয়ারেন্টমূলে গ্রেফতার বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আনিছুর রহমানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান