রাবির ভর্তি পরীক্ষা পেছালো

রাবি প্রতিনিধি
২০ মে ২০২১, ১৪:৫৯আপডেট : ২০ মে ২০২১, ১৪:৫৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২০২১ সেশনে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে।  বৃহস্পতিবার  (২০ মে) শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে রুটিন দায়িত্বে নিযুক্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক আজিজুর রহমান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, পরীক্ষা কমিটির  সিদ্ধান্ত  অনুযায়ী ১৬ আগস্ট ২০২১ তারিখে সি  ইউনিট, ১৭ আগস্ট ২০২১ তারিখে এ ইউনিট ও ১৮ আগস্ট ২০২১ তারিখে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন তিন শিফটে সকাল ৯টা৩০ থেকে ১০টা৩০ মিনিট; দুপুর ১২ থেকে ১টা এবং বিকাল ৩টা থেকে ৪টা নাগাত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, এর আগের সিদ্ধান্ত অনুযায়ী সি, এ, এবং বি ইউনিটের পরীক্ষা যথাক্রমে ১৪, ১৫ ও ১৬ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd-এর admission পাওয়া  যাবে।

/এফএস/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম