যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

পাবনা প্রতিনিধি
২০ মে ২০২১, ২১:২৮আপডেট : ২০ মে ২০২১, ২১:২৮

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনা শহরের রাধানগর এলাকায় রনি হোসেন (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে রাধানগর ডিগ্রি কলেজ বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

নিহত রনি পৌর সদরের নারায়ণপুর মহল্লার মৃত জালাল হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, আধিপত্য বিস্তার নিয়ে নারায়ণপুর এলাকার জালাল হোসেনের ছেলে রনি হোসেন ওরফে ভাইস্তে রনি এবং একই এলাকার রেজাউল ইসলামের ছেলে মিরাজুল ইসলাম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকালে রাধানগর ডিগ্রি কলেজ বটতলা মোড়ে একটি দোকানে বসেছিলেন রনি। এ সময় মিরাজুলের নেতৃত্বে দুটি মোটরসাইকেল যোগে ছয় যুবক এসে রনির ওপর হামলা করে। তারা রনিকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রনিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হামলাকারীদের আটকে অভিযান চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম