নিরাপদ সবজি উৎপাদনে মডেল রাজশাহীর পারিলা ইউনিয়ন

দুলাল আব্দুল্লাহ, রাজশাহী
২৫ মে ২০২১, ১৭:০৬আপডেট : ২৫ মে ২০২১, ১৭:০৮

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের লক্ষ্যে নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্ব দিয়েছে সরকার। ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্যের অন্যতম হলো নিরাপদ খাদ্য। আর এই নিরাপদ খাদ্য নিশ্চিতে নিরাপদ সবজি উৎপাদনে রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়ন এখন ‘মডেল’ হিসেবে উপস্থাপিত হচ্ছে।

করোনা পরিস্থিতিতে সরকারের এ কার্যক্রমে অন্যরা যখন নিষ্ক্রিয় তখন এই ইউনিয়নের কৃষক ও উপজেলা কৃষি অফিসের আন্তরিকতায় প্রায় ১০০ একর জমিতে উৎপাদিত হচ্ছে নিরাপদ সবজি। আর এই সবজি রাজধানীসহ পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যাচ্ছে। লাভবান হচ্ছেন কৃষকরাও। কার্যকর তদারকি, সরকারি সহায়তা, কৃষি অফিসগুলোর আন্তরিকতা ও সক্রিয়তা বৃদ্ধি পেলে এ কার্যক্রম রাজশাহী অঞ্চলজুড়ে সম্প্রসারণ করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।  

রাজশাহী শহরের পাশ ঘেঁষে অবস্থিত পবা উপজেলার পারিলা ইউনিয়ন। সরকারি সহায়তায় নিরাপদ সবজি উৎপাদন করে সচ্ছলতা ফিরেছে এ ইউনিয়নের ৫০০ কৃষকের। তাদের দেখে অনুপ্রাণিত হয়ে অন্যরাও জৈব পদ্ধতি ব্যবহার করে নিরাপদ সবজি উৎপাদনে আগ্রহী হচ্ছেন। সরকারি সহায়তার মধ্য দিয়ে এ কার্যক্রমকে আরও সম্প্রসারণের দাবিও জানাচ্ছেন কৃষকরা।

পারিলা ইউনিয়নের ১০০ একর জমিকে তিনটি ব্লকে ভাগ করে ৫০০ কৃষকের সমন্বয়ে টিম গঠন করে আবাদ করা হচ্ছে এ সবজি। প্রতিটি টিমে ২৫ জন করে সদস্য রয়েছেন। তারা ক্লাস্টার আকারে এই নিরাপদ সবজি উৎপাদন করছেন। এই ইউনিয়নের মধ্যে জমি রয়েছে এমন কৃষকরাই এ টিমের সদস্য হিসেবে কাজ করছেন।

কৃষকদের বিনামূল্যে বীজ ও জৈব সার সহায়তা প্রদান করা হচ্ছে একটা প্রদর্শনীর আকার হলো ৫ একর বা ১৫ বিঘা জমি। যেখানে সমন্বয়ের মাধ্যমে কৃষকরা আবাদ করছেন। গত রবি মৌসুমে এই কৃষকরা শিম, লাউ, বেগুন, বাঁধাকপি ও ফুলকপির আবাদ করেছেন। খরিফ মৌসুমে মিষ্টিকুমড়া, লাউ, বরবটি, শসা, করলাসহ শাকের আবাদ হচ্ছে। এসব কৃষকদের বিনামূল্যে বীজ ও জৈব সার সহায়তা প্রদান করা হচ্ছে।

নিরাপদ এই খাদ্য উৎপাদনে শুধু জৈব সার বা জৈব কীটনাশক ব্যবহার করা হচ্ছে, এমনটা নয়। একটি স্বাভাবিক মাত্রায় কিছু কীটনাশকও ব্যবহার করা হচ্ছে। একটি জমিতে যদি ২০ কেজি জৈব সার ও ৫ কেজি রাসায়নিক সারের প্রয়োজন হলে সরকারিভাবে কৃষককে জৈব সারের সহায়তা দেওয়া হচ্ছে। রাসায়নিকের পরিবর্তে জৈব পদ্ধতি ব্যবহারে কৃষকদের অনুপ্রাণিত করা হচ্ছে। রাসায়নিক কীটনাশকের পরিবর্তে জৈব কিটনাশক যেমন– ইকোমেট, বায়োটিন, বায়োট্রার্মা ব্যবহার করছেন কৃষকরা। এতে রাসায়নিক সার কিংবা কীটনাশক তিন বার প্রয়োগ করতে হলেও দুই বার জৈব সার ও জৈব কীটনাশক ব্যবহার করলেই হচ্ছে। এতে খরচ কমার পাশাপাশি ফলনও বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে কমেছে রোগবালাইয়ের আক্রমণ। ঠিক থাকছে গুণগত মান। দেখতেও সুন্দর হচ্ছে।

পোকামাকড় দমনে ব্যবহার করা হচ্ছে পরিবেশবান্ধব থ্যালোম্যান ট্যাব পদ্ধতি। এটা পরিবেশবান্ধব এমন একটা প্রযুক্তি যেখানে ব্রয়ম দিয়ে একবার লাগালে একমাসে কোনও পোকার আক্রমণ হবে না। যেখানে বেগুন আবাদে সপ্তাহে দুইবার কীটনাশক স্প্রে করা লাগে সেখানে এ প্রযুক্তি ব্যবহার করলে এক মাস কোনও স্প্রে করা লাগছে না।

পারিলা ইউনিয়নের কৃষক ইসমাইল হোসেন এ প্রকল্পের আওতায় নিরাপদ সবজি উৎপাদন করছেন। তিনি জানান, এই প্রকল্পের আওতায় ১০ কাঠা জমিতে জৈব পদ্ধতি ব্যবহার করে শিম উৎপাদন করেছেন। অন্যান্য সময় কীটনাশক ব্যবহার করে যে ফলন হতো তার চেয়ে ফলন বেশি হয়েছে। দেখতেও সুন্দর হয়েছে। রোগবালাইয়ের আক্রমণও কম ছিল। দামও ভালো পেয়েছেন। এবার এই জমিতে ঝিঙের আবাদ করেছেন।

তিনি আরও জানান, তিনি নিরাপদ ফসল উৎপাদনে ৪০ কেজি জৈব সার ও ৫ প্যাকেট বীজ সরকারি সহায়তা পেয়েছেন। এতে একদিকে জৈব সার ব্যবহারে খরচ কমেছে অন্যদিকে সহায়তা পাওয়ায় ভালো লাভবানও হয়েছেন।

পবা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, ‘জৈব পদ্ধতি ব্যবহার করে এই উপজেলায় সবজি উৎপাদন করা হচ্ছে। করোনার সময়েও কৃষি অফিস নিরাপদ খাদ্য উৎপাদনে কাজ করে যাচ্ছে। প্রকল্পের আওতায় ৫০০ কৃষক নিরাপদ খাদ্য উৎপাদন করছেন। তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে অনেকেই নিরাপদ খাদ্য উৎপাদনে আগ্রহী হচ্ছেন। আর এভাবেই কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদনে আগ্রহী করে তোলা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সঠিক পরিচর্যা ও নির্দেশনা মেনে যারা সবজি উৎপাদন করছেন তাদের ফলনও বেশি হচ্ছে। বাজারে এই সবজির চাহিদাও ভালো। এই প্রকল্পের আওতায় কৃষকদের সার, বীজ সহায়তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে কৃষি কর্মকর্তাদের তৎপরতাও অব্যাহত রয়েছে। সামনের দিনে এ কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।’

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কেজেএম আব্দুল আওয়াল জানান, নিরাপদ খাদ্য উৎপাদনে রাজশাহী এগিয়ে যাচ্ছে। জেলার অন্য উপজেলাগুলোতে প্রদর্শনী আকারে কিছু জমিতে নিরাপদ খাদ্য উৎপাদন করা হলেও পবার এই ইউনিয়নে একটি সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন করা হচ্ছে।

এ বিষয়ে রাজশাহী আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম জানান, রাজশাহী অঞ্চলে পরীক্ষামূলকভাবে কিছু জমিতে নিরাপদ খাদ্য উৎপাদনের যে কার্যক্রম তা পরিচালিত হচ্ছে। তবে পবার পারিলা ইউনিয়নে ৫০০ কৃষকের সম্মিলিত প্রচেষ্টা ও সরকারি সহায়তায় নিরাপদ সবজি উৎপাদন হচ্ছে। যা আশাব্যঞ্জক। সামনের দিনে সরকারের এসডিজি লক্ষ্যমাত্রার অন্যতম লক্ষ্য নিরাপদ খাদ্য উৎপাদনের এ কার্যক্রমকে আরও সম্প্রসারিত করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি