কর্মস্থলে যোগদানের স্থগিতাদেশ তুলে দেওয়ার অনুরোধ নিয়োগপ্রাপ্তদের

রাবি প্রতিনিধি
২৭ মে ২০২১, ২২:৫৩আপডেট : ২৭ মে ২০২১, ২২:৫৩

কর্মস্থলে যোগদানে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া স্থগিতাদেশ তুলে দেওয়ার অনুরোধ জানিয়েছে সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের মাধ্যমে এডহকে নিয়োগপ্রাপ্তরা। বৃহস্পতিবার উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক আনন্দ কুমার সাহার সঙ্গে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ-সংক্রান্ত সকল কার্যক্রমের স্থগিতাদেশ তুলে নেওয়ার আহ্বান জানান।

এর আগে গত ১৯ মে এডহকে নিয়োগপ্রাপ্তরা সংবাদ সম্মেলন করে কর্মস্থলে যোগদানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অফিস চালু হলে তারা যোগদান করতে আসেবন বলে জানান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়,  বিজ্ঞপ্তি অনুসারে বুধবার ঈদের ছুটি শেষ হয়। সেই হিসেবে বৃহস্পতিবার থেকে  সব অফিস চালু হওয়ার কথা ছিল। তবে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সরকারি সিদ্ধান্তের কথা উল্লেখ করে, আগামী ৩০ মে পর্যন্ত অফিস ও ১২ জুন পর্যন্ত ক্লাস বন্ধ ঘোষণা করা হয়।

পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকায় অর্ধশতাধিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তি জমায়েত হন। যার একটি বড় অংশ ছিল ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মী। এদিন সকাল থেকে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা যায়। সিনেট ভবন, বুদ্ধীজীবী চত্বর এবং প্রশাসন ভবনের সামনে এদের অবস্থান দেখা যায়।

দুপুর দেড়টার দিকে নিয়োগপ্রাপ্তদের ১১ জনের একটি প্রতিনিধি দল অধ্যাপক আনন্দ কুমার সাহার সঙ্গে সাক্ষাৎ করতে প্রশাসন ভবনে যায়। প্রতিনিধি দলের সবাই ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মী। অধ্যাপক আনন্দ কুমার সাহার সঙ্গে তার দফতরে সাক্ষাৎ করে। এসময় রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী, জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলের এক সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা উপাচার্যকে নিয়োগ সংক্রান্ত সকল স্থগিতাদেশ তুলে দেওয়ার আহ্বান জানিয়েছি। কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করার অনুরোধ করেছি। তিনি আমাদের  জন্য সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

জানতে চাইলে রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘তারা যোগদানের ব্যাপারে বলেছে। যেহেতু এখন শিক্ষা মন্ত্রণালয়ের একটা নিষেধাজ্ঞা আছে, তাই সেটা ব্যতিরেকে আমাদের তো কিছু করার ক্ষমতা নেই। বৈধ বা অবৈধ যে উপায়ে হোক তারা যেহেতু নিয়োগ পেয়েছে। আমি তাদের বলেছি রাজনৈতিক পর্যায়ে যোগাযোগের জন্য। আমরাও যোগাযোগ করবো।

 

/এফএএন/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী