পুলিশের মর্যাদা বেড়েছে: আইজিপি

নওগাঁ প্রতিনিধি
৩১ মে ২০২১, ১৫:১৫আপডেট : ৩১ মে ২০২১, ১৫:১৫

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় পুলিশ বাহিনীর আর্থিক এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে। তার চৌকস নির্দেশনায় করোনাসহ দেশের যেকোনো পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছে পুলিশ বাহিনী।

সোমবার (৩১মে) দুপুর ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নওগাঁ জেলা পুলিশ কো-অপারেটিভ সোসাইটির শপিং মলের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, এখন পুলিশের সব সদস্য সম্মানজনক বেতন-ভাতা পান। দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়ে তুলতে বর্তমান সরকার পুলিশের কল্যাণে বহু উদ্যোগ নিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে পুলিশ বাহিনী স্বাধীনতাযুদ্ধে যেমন গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তেমনি তারই স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার ক্ষেত্রেও ভূমিকা রাখবে।

শহরের বাঙ্গাবাড়িয়া মহল্লায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক আইজিপি তৈয়ব উদ্দিন আহমেদ, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন এবং নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ। অনুষ্ঠানে দেশের সব পুলিশ সুপার, পুলিশ বাহিনীর সব ইউনিটের প্রধান ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সাবেক আইজিপি বাঙ্গাবাড়িয়া এলাকায় ৪৬ শতাংশ জমি জেলা পুলিশকে দান করেন। সে জমিতে জেলা পুলিশের কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে শপিং মল নির্মাণ হচ্ছে। শপিং মলের পাশে আধুনিক ভবন নির্মাণ করা হবে। যেখানে থাকবে ভিকটিম সাপোর্ট সেন্টার ও পুলিশ মেস।

/এএম/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম