রাজশাহী থেকে ৪৬ জনকে চাঁপাইনবাবগঞ্জে ফেরত পাঠালো পুলিশ

রাজশাহী প্রতিনিধি
০৩ জুন ২০২১, ১৪:৪১আপডেট : ০৩ জুন ২০২১, ১৪:৪১

কঠোর বিধিনিষেধ অমান্য করে গোপনে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে ঢোকার সময় ৪৬ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের চাঁপাইনবাবগঞ্জে ফেরত পাঠানো হয়েছে।

বুধবার (০২ জুন) গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে আসছিলেন তারা। শহরে ঢোকার সময় মাইক্রোবাস থেকে ১২ জন, দুই অটোরিকশা থেকে ১৪ জন ও চার সিএনজি থেকে ২০ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, রাত ১২টার দিকে রাজশাহীতে ঢোকার সময় নগরীর কাশিয়াডাঙ্গা থানার হাডুপুর ও কাঁঠালবাড়িয়া ঢালুর মোড় থেকে তাদের আটক করা হয়। পরে চাঁপাইনবাবগঞ্জে ফেরত পাঠানো হয়। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায়। কাজের সন্ধানে রাজশাহীতে আসছিলেন তারা।

স্থানীয়রা জানান, গভীর রাতে হাডুপুর শহররক্ষা বাঁধের ওপর দিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে বিভিন্ন যানবাহনে তারা রাজশাহীতে আসছিলেন। এ সময় মাইক্রোবাসসহ সাতটি যানবাহন থামান স্থানীয় যুবকরা। পরিচয় জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছেন বলে জানান। বিষয়টি কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে জানানো হয়। পরে তাদের আটক করে চাঁপাইনবাবগঞ্জে ফেরত পাঠায় পুলিশ।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, অটোরিকশা, সিএনজি ও মাইক্রোবাস ভাড়া করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ভেতরের রাস্তা দিয়ে রাজশাহীতে আসছিলেন তারা। হাডুপুর ও কাঁঠালবাড়িয়া এলাকার যুবকরা পুলিশকে খবর দিলে তাদের আটক করে চাঁপাইনবাবগঞ্জ ফেরত পাঠানো হয়। রাজশাহীতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিধিনিষেধ জারি থাকায় অন্য জেলার মানুষকে রাজশাহীতে ঢুকতে দেওয়া হয় না।

প্রসঙ্গত, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে ছয়টি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিধিনিষেধের কারণে বৃহস্পতিবার (০৩ জুন) সন্ধ্যা থেকে শপিংমলসহ অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে। সীমিত করা হয়েছে মানুষের চলাচল। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নতুন বিধিনিষেধ জারি থাকবে।

/এএম/
সম্পর্কিত
গর্ভপাতের ওষুধ মেইলে বিতরণ বন্ধের নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র
ভোটের দিন কোন যান চলবে, কোনটি চলবে না
মেট্রোরেলে কত ওজনের ব্যাগ, ট্রলি ও বস্তা নিতে পারবেন?
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী