সীমান্ত থেকে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁ প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৬, ২১:৩২আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ২১:৩৫

নওগাঁ বর্ডারনওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্ত থেকে তরিকুল ইসলাম (৪৪) নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার বিকেলে সীমান্তের কাছে নিজ জমিতে কাজ করার সময় তাকে আটক করে নিয়ে যায় এবং রাতেই তাকে ভারতীয় থানায় পাঠানো হয়।
নওগাঁর ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
কৃষক তরিকুল উপজেলার নিতপুর ইউনিয়নের চকবিষ্ণপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
নওগাঁর ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসান জানান, শুক্রবার বিকেলে প্রতিদিনের ন্যায় তরিকুল নীতপুর সীমান্তের ২৩১/২৩২নং মেইন পিলারের পাশে তার নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে দেখতে পেয়ে সেখান থেকে আটক করে নিয়ে যায়।
তিনি আরও জানান, বিষয়টি জানতে পেরে তরিকুল ইসলামকে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেওয়ার পর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
কিন্তু পতাকা বৈঠকে তরিকুল ইসলামকে ফেরত দিতে বিএসএফ সদস্যরা অস্বীকার করেছে।
/আরএ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী