৫২ বছর পর রুয়েটের প্রধান ফটক নির্মাণ শুরু

রাজশাহী প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৬, ২২:০৯আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ২২:৪৯

New Gate of RUET News 09.01.16রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) প্রতিষ্ঠার প্রায় ৫২ বছর পর  নির্মাণ করা হচ্ছে আধুনিক ও দৃষ্টিনন্দন প্রধান ফটক।শনিবার সকালে রুয়েটের প্রধান ফটকের নির্মাণ কাজের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম বেগ।
এ সময় মো. রফিকুল আলম বলেন, দেশের উত্তরাঞ্চলে প্রকৌশল শিক্ষার একমাত্র সর্বোচ্চ বিদ্যাপিঠ হচ্ছে রুয়েট। অথচ দীর্ঘ ৫২ বছর এর প্রধান ফটক অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় ছিল। নতুন শৈলী ও দৃষ্টিনন্দন প্রধান ফটক নির্মিত হওয়ার পর ঐহিত্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের আউটলুক অনেক বৃদ্ধি পাবে।
রুয়েটের প্রধান ফটক নির্মাণে ব্যয় হবে ৫১ লাখ ৬৯ হাজার টাকা। চলতি বছরের ৩০ জুনের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে। নবনির্মিত প্রধান ফটকের নক্শা/ডিজাইন করেছেন রুয়েটের আর্কিটেকচার বিভাগের শিক্ষকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মোশাররাফ হোসেন, প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ইকবাল মতিন, যন্ত্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. নিরেন্দ্র নাথ মুস্তাফী, ইলেকট্রনিক অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ, অ্যাপলাইড সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মাজেদুর রহমান, পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) প্রফেসর ড. মো. আবদুল আলীম, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শামিমুর রহমান, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. এন. এইচ. এম. কামরুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. শাহাদৎ হোসেন প্রমুখ।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম