রামেক হাসপাতালে এগারো দিনে ১০৮ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১১ জুন ২০২১, ১১:৪৯আপডেট : ১১ জুন ২০২১, ১১:৪৯

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (১১ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা যান তারা। এ নিয়ে গত ১১ দিনে (১ জুন থেকে ১১ জুন সকাল পর্যন্ত) রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৩ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃত ১৫ জনের মধ্যে সাত জনের করোনা পজিটিভ ছিল। অন্য আট জন মারা গেছেন উপসর্গ নিয়ে। মারা যাওয়া সাত করোনা রোগীর চার জনের বাড়িই রাজশাহী। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের দুই জন ও নাটোরের একজন মারা গেছেন। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের চার জন করে রোগী উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে গত ১১ দিনে (১ জুন থেকে ১১ জুন সকাল পর্যন্ত) রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১০৮ জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৪৩ জন। এর মধ্যে রাজশাহীর ২২, চাঁপাইনবাবগঞ্জের ১১, নওগাঁর সাত, নাটোর-পাবনা ও মেহেরপুরের একজন করে রোগী রয়েছে। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।

এছাড়া করোনা ওয়ার্ডের ২৭১ শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ২৯৭ জন। এর মধ্যে রাজশাহীর ১৪২, চাঁপাইনবাবগঞ্জের ১১০, নওগাঁর ২৪, নাটোরের ১৫, পাবনার তিন ও কুষ্টিয়ার তিন জন রয়েছেন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১৮ জন।

করোনাভইরাসে সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে শুক্রবার থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১১ জুন) বিকাল ৫টা থেকে ১৭ জুন রাত ১২টা পর্যন্ত রাজশাহী সিটি করপোরেশন এলাকায় সর্বাত্মক কঠোর লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত রাজশাহী সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের জরুরি সভায় এ লকডাউনের সিদ্ধান্ত হয়। পরে এ বিষয়ে ব্রিফ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান