রাস্তায় হাঁটু কাদা, ধানের চারা রোপণ করে প্রতিবাদ

বগুড়া প্রতিনিধি
১৪ জুন ২০২১, ২০:০৭আপডেট : ১৪ জুন ২০২১, ২০:০৭
image

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের বিশা থেকে মর্তুজাপুর পর্যন্ত গ্রামীণ কাঁচা রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে হাঁটু কাদা হওয়ায় গ্রামবাসীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

বারবার আবেদন জানিয়েও সংস্কার করাতে না পেরে রাস্তাটিতে ধানের চারা রোপণ করে অভিনবভাবে প্রতিবাদ জানিয়েছেন এলাকার তরুণ-যুবকরা। সোমবার (১৪ জুন) ধানের চারা রোপণ করে অবিলম্বে রাস্তাটি পাকা করতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, বিশা থেকে মর্তুজাপুর পর্যন্ত তিন কিলোমিটার রাস্তাটি ওই এলাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওই পথে জিয়ানগরের মহিষমুন্ডা, হেরুঞ্জ, পারলা, মাধাইমুড়ি, বারাদীঘি গ্রামের বিপুল সংখ্যক মানুষের যাতায়াত রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানানো হলেও কাঁচা এ রাস্তাটি পাকা করার উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সামান্য বৃষ্টি হলেই কাদা হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

সম্প্রতি বৃষ্টিপাত শুরু হওয়ায় বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য খানাখন্দকের সৃষ্টি হয়ে কাদা ও পানিতে একাকার হয়ে গেছে। গর্তে পড়ে যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জিয়ানগর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হাকিম তালুকদার জানান, রাস্তাটি স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের। তিনি রাস্তাটি সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলী অফিসে আবেদন করেও
ব্যর্থ হয়েছেন বলে দাবি করেন। বাধ্য হয়ে তিনি নিজেই রাস্তাটির মর্তুজাপুর থেকে আরসিসি ও বিশা থেকে ইটের এইচবিবি করার প্রকল্প নিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করবেন বলেও জানান এ স্থানীয় জনপ্রতিনিধি।

দুপচাঁচিয়া উপজেলা প্রকৌশলী রবিউল আলম জানান, রাস্তাটি
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের হলেও তা এখনও তালিকাভুক্ত হয়নি। তাই উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। তবে তালিকাভুক্ত করার চেষ্টা চলছে। এরপর কার্পেটিং করে জনগণের দুর্ভোগ লাঘব করা হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক