রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্বে অধ্যাপক আব্দুল লতিফ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ জুন ২০২১, ০৯:০৮আপডেট : ১৫ জুন ২০২১, ০৯:০৮

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর শহরের বিসিক রোডে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির ট্রেজারার অধ্যাপক মো. আব্দুল লতিফ। বর্তমান ভিসি অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষের চার বছরের মেয়াদ ১১ জুন শেষ হওয়ায় এবং পরবর্তী ভিসি নিযুক্ত না হওয়া পর্যন্ত অধ্যাপক মো. আব্দুল লতিফকে চলতি দায়িত্ব দেওয়া হয়।

সোমবার (১৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

সোমবার রাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সোহরাব আলী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ট্রেজারার অধ্যাপক (অব:) মো. আব্দুল লতিফকে ভিসির চলতি রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভিসির কাজ বুঝে নিবেন।

উল্লেখ্য, ২০১৭ সালে দেশের ৪০তম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাহজাদপুরে কার্যক্রম শুরু করে। উপজেলা শহর থেকে প্রায় ছয় কিলোমিটার পশ্চিমে বিশ্বকবি রবীন্দ্রনাথের জমিদারির নিজস্ব ভূমিতে এর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রক্রিয়া চলছে। এ বিশ্ববিদ্যায়ের প্রথম ভিসি হিসেবে ২০১৭ সালের ১১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষকে নিয়োগ দেন সরকার।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক