রাজশাহী মেডিক্যালের করোনা ইউনিটে আরও ১০ মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১৯ জুন ২০২১, ১১:২৪আপডেট : ১৯ জুন ২০২১, ১১:২৪

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন জন করোনা পজিটিভ ছিলেন। অন্য সাত জন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (১৮ জুন) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেন।

রামেক হাসপাতালের পরিচালক জানান, মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচ জন ও চাঁপাইনবাবগঞ্জের পাঁচ জন রয়েছেন। এ নিয়ে চলতি মাসের গত ১৯ দিনে (১ জুন থেকে ১৯ জুন সকাল ৮টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৯৩ জন। এর মধ্যে শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৫। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে। তাদের নমুনা পরীক্ষার পর দুই-একটা ছাড়া সবারই করোনা পজিটিভ এসেছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন। এর মধ্যে রাজশাহীর ৩০ জন, চাঁপাইনবাবগঞ্জের ছয় জন, নাটোরের চার জন, নওগাঁর পাঁচ জন ও পাবনার একজন রয়েছেন। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।

শনিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের ৩০৯টি বেডের বিপরীতে ভর্তি আছেন ৩৬৫ জন। এর মধ্যে রাজশাহীর ২১৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮৭, নাটোরের ২৫, নওগাঁর ২৪, পাবনার ৬ ও কুষ্টিয়ার ৪ জন রয়েছেন।

এদিকে, রাজশাহীতে কমেছে করোনা শনাক্তের হার। শুক্রবার দুটি ল্যাবে রাজশাহীর ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। শুক্রবার রাতে প্রকাশিত নমুনা পরীক্ষার ফলাফলে দেখা গেছে, আগের দিনের চেয়ে ১৩ দশমিক ৮১ শতাংশ কমে করোনা শনাক্তের হার হয়েছে ৩০ দশমিক ০৬ শতাংশ। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ৪৩ দশমিক ৮৭ শতাংশ। এছাড়াও গত বুধবার ৪১ দশমিক ৫০ শতাংশ এবং মঙ্গলবার ছিল ৪৩ দশমিক ৪৪ শতাংশ।

রামেক ল্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ল্যাবে ৫৬৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ১৯২ জনের। রাজশাহী ছাড়াও নওগাঁর ১৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৭৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ ছাড়াও বিদেশগামী তিন জনের নমুনা পরীক্ষা করে একজনের পজিটিভ এসেছে।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী