রাজশাহী মেডিক্যালে ২০ দিনে দুইশ’র বেশি মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
২০ জুন ২০২১, ১০:৫৫আপডেট : ২০ জুন ২০২১, ১০:৫৫

কঠোর বিধিনিষেধের মধ্যেও রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুর সংখ্যা কমছে না। বরং দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা। প্রতিদিনই গড়ে ১০ জনের মৃত্যু হচ্ছে। এতে করে রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২০ দিনে ২০৩ রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া রবিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটের ৩০৯ বেডের বিপরীতে ভর্তি আছেন ৩৭৭ জন। আগের দিন ভর্তি ছিলেন ৩৬৫ জন।

শনিবার (১৯ জুন) সকাল ৮টা থেকে রবিবার (২০ জুন) সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময় এ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ছিলেন করোনা রোগী। বাকি ৯ জন করোনার উপসর্গ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যেসব রোগী মারা গেছেন তাদের মধ্যে রাজশাহীর সাত জন, চাঁপাইনবাবগঞ্জের দুই জন ও নওগাঁর একজন ছিলেন। এ নিয়ে চলতি মাসের গত ২০ দিনে (১ জুন থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ২০৩ জন। এর মধ্যে শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৬ জন। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে। এদের নমুনা পরীক্ষার পর দুই-একজন ছাড়া সবারই করোনা পজিটিভ এসেছে।

রামেক হাসপাতালের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন। এর মধ্যে রাজশাহীর ৩৫ জন, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৯, নাটোরের তিন, নওগাঁর ছয় ও পাবনার একজন রয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৮।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী