ঠিকাদার কাটতে চান শতবর্ষী গাছ, রক্ষার দাবি এলাকাবাসীর

রাজশাহী প্রতিনিধি
২৩ জুন ২০২১, ১০:৪০আপডেট : ২৩ জুন ২০২১, ১০:৪০

রাজশাহীর পবা উপজেলা দামকুড়া থানার সামনে মধুপুর বটতলা এলাকায় শতবর্ষী একটি পাইকর গাছ কাটতে গিয়ে এলাকবাসীর বাধার মুখে পড়েছেন ঠিকাদারের লোকজন। গাছটি রক্ষায় জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন স্থানীয়রা। 

জানা যায়, জেলা পরিষদ থেকে টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে কাশিয়াডাঙ্গা হতে কাঁকনহাটে তিলাহারী পর্যন্ত মোট ১৯ টি গাছ দুই লাখ ৭৯ হাজার ৫০০ টাকা দিয়ে কাটার টেন্ডার পায় মেসার্স বকুল এন্টারপ্রাইজ। কেটে ফেলার তালিকায় মধুপুর বটতলা এলাকায় শতবর্ষী পাইকর গাছটিও রয়েছে।

তবে এলাকাবাসী গাছটি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। এ জন্য পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি আবেদন জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে। সেখানে স্থানীয় শতাধিক ব্যক্তির স্বাক্ষর রয়েছে।

আবেদন উল্লেখ করা হয়, গাছটির বয়স একশ’ বছরের বেশি। এই গাছের নিচে শত শত মানুষ বিশ্রাম করে। এছাড়া হাজারো পাখি এই গাছে বসবাস করে। গাছটি কেটে ফেললে একদিকে যেমন জনগণের বিশ্রামের স্থান নষ্ট হবে। তেমনি পাখি হারাবে তার নিবাস।

এদিকে গাছটি না কাটার দাবিতে বুধবার (২৩ জুন) সকালে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

পবা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তফিকুল ইাসলাম বলেন, এই গাছ আমার বাবা-দাদার আমলের। আমাদের গ্রাম ও মোড়ের পরিচিতি হিসেবে এই গাছ ব্যবহার হয়। এখানে অনেক পথিক গরমে এবং বৃষ্টিতে আশ্রয় নেয়। একইসঙ্গে অনেক পাখির বসবাস এই গাছে। তাই কোনোভাবেই এই গাছ কাটতে দেওয়া হবে না।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, গাছটি একদিন কাটতে এসেছিল। কিন্তু এলাকাবাসী তাদের ফিরিয়ে দিয়েছেন।

গাছ কাটার টেন্ডার পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স বকুল এন্টারপ্রাইজের মালিক বকুল হোসেন বলেন, জেলা পরিষদ থেকে টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে কাশিয়াডাঙ্গা হতে কাঁকনহাটে তিলাহারী পর্যন্ত মোট ১৯টি গাছ দুই লাখ ৭৯ হাজার ৫০০ টাকা দিয়ে কিনে নিয়েছি। সব টাকা পরিশোধও করা হয়েছে। করোনার কারণে গাছ কাটতে পারিনি। এখন গাছ কাটতে যাওয়ার কথা শুনে এলাকবাসী বাধা দিচ্ছে।

এ বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে একটি আবেদন করেছেন বলে জানান তিনি।

বকুল হোসেন বলেন, গাছের বাজারমূল্য এলাকাবাসী পরিশোধ করলে আমি গাছ কাটবো না। বিষয়টি সুষ্ঠু সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ঠিকাদার বকুল।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম