কলেজ মাঠে পশুর হাটের প্রস্তুতি, বন্ধ করলেন ইউএনও

পাবনা প্রতিনিধি
২৩ জুন ২০২১, ১৭:০৬আপডেট : ২৩ জুন ২০২১, ১৭:০৬
image

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে পাবনার সাঁথিয়া সরকারি কলেজ মাঠে গরুর হাট বসানো বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কলেজের গভর্নিং বডির সভাপতি এস এম জামাল আহমেদ।

বুধবার (২৩ জুন) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী কলেজ মাঠে গরুর হাট বসানো বন্ধ করার দাবি জানিয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেওয়ার পরই এ পদক্ষেপ নেওয়া হয়।

অধ্যক্ষ মোহাম্মদ আলী বলেন, সোমবার (২১ জুন) সাঁথিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে গরুর হাট বসানোর জন্য কিছু লোক বাঁশ, খুঁটি গাড়ছে। গরুর হাট বসালে কলেজের অ্যাসাইনমেন্ট কার্যক্রম ও অনলাইন পাঠদান কাজে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। মাঠ নোংরা ও অপরিচ্ছন্ন হবে। আমি আমার সহকর্মীদের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউএনও বরাবর লিখিত আভযোগ দিয়েছি।

ইউএনও এস এম জামাল আহমেদ জানান, কলেজের অধ্যক্ষ লিখিত অভিযোগ দিয়েছেন। কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে গরুর হাট বসতে দেওয়া হবে না। আমি বিষয়টি অবগত হওয়ার পরপরই হাটের ইজারাদারকে ডেকে এনে হাট বসাতে নিষেধ করে দিয়েছি।

বোয়াইলমারী হাটের ইজারাদার আলমগীর হোসেন বলেন, কলেজ মাঠে পশুর হাট বসানোর উদ্যোগ নিয়েছিলাম। এ লক্ষ্যে বাঁশ, খুঁটি গাড়ছিলাম। ইউএনও নিষেধ করেছেন বিধায় কলেজ মাঠে গরুর হাট বসানো যাবে না।

উল্লেখ্য, এ কলেজ মাঠে গরুর হাট বসানোর প্রস্তুতির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। এলাকার সচেতন ব্যক্তিরা এ কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এটি বন্ধের জোর দাবি জানান।

/এফআর/
সম্পর্কিত
গরু কিনতে গিয়ে কাদায় লুটোপুটি, গাবতলী হাটে চরম ভোগান্তি
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
ছেলের নামে ইজারা নেওয়া হাটে অতিরিক্ত হাসিল নিচ্ছেন বিএনপি নেতা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের