সিরাজগঞ্জে গত একদিনে ১৬২ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১.৩৬ শতাংশ। শনাক্তদের মধ্যে হোম আইসোলেশনে আছেন ৬১ জন, হাসপাতালে ভর্তি আছেন ছয় জন। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা চার হাজার ৩৬৫ জনে দাঁড়িয়েছে। আর মৃত্যু হয়েছে ৩১ জনের।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. সৌমিত্র বসাক।
তিনি জানান, নতুন শনাক্তদের ৬৭ জনের মধ্যে সিরাজগঞ্জ সদরের ২৭, রায়গঞ্জের ১২, কামারখন্দের ১০, শাহজাদপুরের সাত, উল্লাপাড়ার ছয়, বেলকুচির দুই, কাজিপুর-তারাশ ও চৌহালী উপজেলার একজন করে রোগী রয়েছেন।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. হুমায়ুন কবির জানান, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে ১৬২ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা সংক্রমণের ফলাফল পাওয়া যায়।









