রাজশাহী মেডিক্যালে সাত দিনে ১২১ মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৭ জুলাই ২০২১, ১০:৩৭আপডেট : ০৭ জুলাই ২০২১, ১০:৪৬

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে গত সাত দিনে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২১ জনে। বুধবার (৭ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত মৃত ২০ জনের মধ্যে দুই জন করোনা আক্রান্ত ছিলেন। আর ১৭ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। একজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান। মৃতদের মধ্যে রাজশাহীতে সাত, নাটোরে দুই, নওগাঁয় তিন, চাঁপাইনবাবগঞ্জে দুই, পাবনায় চার, কুষ্টিয়া ও মেহেরপুরে একজন করে রয়েছেন। গত মাসে হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৬৬ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬৭ জন। বর্তমানে ৪৭০ জন চিকিৎসা নিচ্ছেন। এ হাসপাতালে এখন করোনা বিশেষায়িত শয্যা সংখ্যা ৪৫৪টি।

করোনা সংক্রমণের বিষয়ে তিনি বলেন, রাজশাহীতে সংক্রমণের হার আরও কমেছে। মঙ্গলবার রাতে দুটি ল্যাবে রাজশাহী জেলার ৪৪৭টি নমুনা পরীক্ষায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২১ দশমিক ৯২ শতাংশ, যা আগের দিনের তুলনায় সাত দশমিক ১১ শতাংশ কম। আগের দিন সোমবার করোনা শনাক্তের হার ছিল ২৯ দশমিক ০৩ শতাংশ। এর আগে রবিবার ছিল ৩৪ দশমিক ০৯ শতাংশ, শনিবার ৩৩ দশমিক ৮৩ শতাংশ, শুক্রবার ২৬ দশমিক ৭৪ শতাংশ, বৃহস্পতিবার ৪২ দশমিক ৪০ শতাংশ ও বুধবার ৩৯ দশমিক ৯০ শতাংশ।

ল্যাব সূত্র জানায়, এ দিন রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতারের পৃথক দুটি ল্যাবে দুই জেলার ৫৬২ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ১১৬ জনের। রাজশাহী জেলা ছাড়াও চাঁপাইনবাগঞ্জের ১১৫ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর আগে রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত ১ জুলাই করোনা ও উপসর্গে ২২ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ২ জুলাই ১৭, ৩ জুলাই ১৩, ৪ জুলাই ১২, ৫ জুলাই ১৮ ও ৬ জুলাই ১৯ জনের মৃত্যু হয়। 

/এসএইচ/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম