মেয়রের বাড়িতে মিললো অস্ত্র-মাদকসহ কোটি টাকা

রাজশাহী প্রতিনিধি
০৭ জুলাই ২০২১, ১৬:০১আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৬:০১

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়ি থেকে নগদ প্রায় কোটি টাকা ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ। এসময় চারটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। এ ঘটনায় মেয়রের স্ত্রী জেসমিন বেগমসহ তার দুই ভাতিজা শান্ত ইসলাম ও সোহান আলীকে আটক করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম।

তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে মেয়রের বাড়ি থেকে নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা, চারটি আগ্নেয়াস্ত্র (পিস্তল, শুটারগান, শর্টগান ও এয়ারগান), বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও মদ উদ্ধার করে। 

তবে পরিস্থিতি টের পেয়ে গোপন দরজা দিয়ে পালিয়ে যান পৌর মেয়র মুক্তার আলী। তাকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

তিনি বলেন, এই ঘটনায় বাঘা থানায় মামলা হয়েছে। আটকরা পুলিশি হেফাজতে রয়েছে।

গত পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে ভোট করায় মঙ্গলবার রাত ৯টার দিকে পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা প্রভাষক মনোয়ার হোসেন মজনুর বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় মজনুকে মারপিট ও বাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় মেয়র মুক্তার আলীকে দায়ী করে রাতেই থানায় অভিযোগ করেন মজনু। অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই পুলিশ মেয়রের বাড়িতে অভিযান চালায়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম