রাজশাহী মেডিক্যালে ১০ দিনে ১৭১ মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১০ জুলাই ২০২১, ১১:২৩আপডেট : ১০ জুলাই ২০২১, ১১:৩২

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয় জন করোনায় ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে ১০ দিনে ১৭১ জনের মৃত্যু হলো। শনিবার (১০ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (৯ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (১০ জুলাই) সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়েছে। মৃত ১৪ জনের মধ্যে রাজশাহীর সাত জন, নাটোরের চার জন, পাবনার এক জন, চুয়াডাঙ্গার এক জন ও জয়পুরহাটের এক জন।

রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত দশ দিনে করোনা ও উপসর্গ নিয়ে মোট ১৭১ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত মাসে (জুন) মারা গেছেন ৩৫৪ জন। 

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ৬০ জন ভর্তি হয়েছেন। শনিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৫২২ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪৫৪টি।

এদিকে রাজশাহীতে টানা পাঁচ দিন কমার পর ফের করোনা শনাক্তের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জনের করোনা শনাক্ত করা হয়েছে। মেডিক্যাল কলেজ ল্যাবে ২৮০টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৭২ জনের। এর মধ্যে রাজশাহীর ১৯৭টি নমুনা পরীক্ষা করে ৫৫ জন এবং চাঁপাইনবাবগঞ্জের ৮৩টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৭৭ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ২০ দশমিক ৪৮ শতাংশ।

/এসএইচ/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম