সিরাজগঞ্জে করোনায় ২ জনের মৃত্যু, রেকর্ড শনাক্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি
১১ জুলাই ২০২১, ১৪:২৬আপডেট : ১১ জুলাই ২০২১, ১৪:২৬

সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৪২ শতাংশ। একই সময়ে করোনায় দুই জন মারা গেছেন। রবিবার (১১ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনায় মৃতরা হলেন—সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জানপুর মহল্লার বাসিন্দা আশরাফ আলী (৬৫) ও সদর উপজেলার ওসমান গণী (৬২)।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শহীদ এম মনসুর আলী পিসিআর ল্যাবসহ জেলার বিভিন্ন হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন কিটের মাধ্যমে ৪৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয় ২৪৪ জনের।

আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ সদরে ৭১, কাজিপুরে ৪২, কামারখন্দে ৩২, চৌহালীতে ২৩, শাহজাদপুরে ২২, বেলকুচিতে ২০, উল্লাপাড়ায় ১৩, রায়গঞ্জে ১২ ও তাড়াড়ে নয় জন রয়েছেন। তাদের মধ্যে ২৩৬ জন হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। সিরাজগঞ্জ সদর হাসপাতালে ও রায়গঞ্জে চার জন করে ভর্তি রয়েছেন। আক্রান্তদের মধ্যে আশরাফ আলী ও ওসমান গণী নামে দুই জন মারা গেছেন। এ নিয়ে সিরাজগঞ্জ জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে।

জেলা সিভিল সার্জন ডা. রামপদ রায় বলেন, জুনের শেষ সপ্তাহ থেকে এখন পর্যন্ত করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সবাইকে সচেতন থাকতে হবে। সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান