রাজশাহী মেডিক্যালে ফের সর্বোচ্চ ২৫ মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১৪ জুলাই ২০২১, ১০:৫২আপডেট : ১৪ জুলাই ২০২১, ১০:৫২

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আবারও সর্বোচ্চ ২৫ জন মারা গেছেন। এদের মধ্যে সাত জন করোনা পজিটিভ ছিলেন। বাকিদের মধ্যে ১৪ জন উপসর্গ নিয়ে এবং চার জন করোনামুক্ত হওয়ার পর পরবর্তী জটিলতায় মারা গেছেন। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (১৪ জুলাই) সকাল ৮টার পর্যন্ত মধ্যে এই ২৫ জনের মৃত্যু হয়।

এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত) করোনা আক্রান্ত, উপসর্গ ও করোনামুক্ত হওয়ার পর পরবর্তী জটিলতা নিয়ে ২৪৮ জন মারা গেলেন। আর গত জুন মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান ৪০৫ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ২৫ জনের মধ্যে ১২ জনের বাড়ি রাজশাহী জেলায়। বাকিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিন জন, নাটোরের তিন জন, নওগাঁর দুই জন, পাবনার তিন জন, কুষ্টিয়া ও যশোরের একজন করে রোগী রয়েছেন। 

নতুন মারা যাওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ১০ জন নারী। এদের মধ্যে ৯ জনের বয়স ৬১ বছরের ওপরে। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে তিন জন ও ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে একজন রোগী রয়েছেন।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন। বুধবার সকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটের ৪৫৪টি বেডের বিপরীতে ভর্তি আছেন ৫০০ জন। বাকিদের ওয়ার্ডে মেঝে ও বারান্দায় অতিরিক্ত বেডের ব্যবস্থা করে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আইসিইউতে ভর্তি আছেন ২০ জন। করোনা ইউনিটে চিকিৎসাধীন ৫০০ জনের মধ্যে ২৩২ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৯৪ জন। এছাড়াও চিকিৎসা নিয়ে করোনামুক্ত হওয়ার পর পরবর্তী জটিলতায় চিকিৎসাধীন আছেন ৫২ জন।

এদিকে, রাজশাহীতে টানা চার দিন ধরে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণের হার। মঙ্গলবার রাতে দুটি ল্যাবে রাজশাহী জেলার ৪৩০ জনের নমুনা পরীক্ষা করে ১৪৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে দশমিক ৯৬ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার ৩৪ দশমিক ৬৫ শতাংশ। এর আগের দিন সোমবার শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৬৯ শতাংশ। এছাড়াও গত রবিবার ২৯ দশমিক ৬৩ এবং গত শনিবার শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৫ শতাংশ।

ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, এ দিন রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পৃথক দুটি ল্যাবে তিন জেলার ৬২০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ১৮১ জনের। রাজশাহী জেলা ছাড়াও নওগাঁ জেলার ৫৭ জনের নমুনা পরীক্ষা করে আট জনের পজিটিভ এসেছে। এছাড়াও চাঁপাইনবাগঞ্জের ১৩৩ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী