রাজশাহীতে করোনা ইউনিটে একদিনে আরও ১৬ মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১৭ জুলাই ২০২১, ১১:৫১আপডেট : ১৭ জুলাই ২০২১, ১১:৫১

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (১৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৮ জন এবং উপসর্গে ৬ জন মারা গেছেন। করোনা নেগেটিভ হওয়ার পর দুই জনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৬ জনের মধ্যে রাজশাহীর ৯ জন চাঁপাইনবাবগঞ্জের দুই জন পাবনার তিন জন এবং নাটোর ও কুষ্টিয়ার একজন করে রয়েছেন। নতুন মারা যাওয়াদের মধ্যে ১৪ জন পুরুষ এবং দুই জন নারী। তাদের মধ্যে ছয় জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চার জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে চার জন রয়েছেন। এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ১৭ জুলাই সকাল পর্যন্ত) রামেকের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯৮ জনে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন। শনিবার সকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটের ৪৫৪টি বেডের বিপরীতে ভর্তি আছেন ৫২৭ জন। আইসিইউতে ভর্তি আছেন ১৮ জন।

করোনা ইউনিটে চিকিৎসাধীন ৫২৭ জনের মধ্যে ২৫৮ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৮৯ জন। তাদের নতুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন রয়েছেন ৮০ জন।

রাজশাহীতে সামান্য কমেছে করোনাভাইরাস সংক্রমণের হার। শুক্রবার রাতে দুটি ল্যাবে রাজশাহী জেলার ৪০১ জনের নমুনা পরীক্ষা করে ১২৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। শনাক্তের হার আগের দিনের চেয়ে ২ দশমিক ৮৫ শতাংশ কমে হয়েছে ৩১ দশমিক ৯২ শতাংশ। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ৩৪ দশমিক ৭৭ শতাংশ। এর আগে গত বুধবার ২৫ দশমিক ৮৫ শতাংশ, গত মঙ্গলবার ছিল ৩৪ দশমিক ৬৫ শতাংশ, গত সোমবার সংক্রমণের হার ৩৩ দশমিক ৬৯, গত রবিবার ছিল ২৯ দশমিক ৬৩ শতাংশ এবং গত শনিবার সংক্রমণের হার ছিল ২৫ দশমিক ০৫ শতাংশ।

এছাড়াও শুক্রবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে চাঁপাইনবাবগঞ্জ জেলার আরও ৬৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ২২ জনের। শনাক্তের হার ৩১ দশমিক ৮৮ শতাংশ।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান