রামেক হাসপাতালে একদিনে ১৮ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
২১ জুলাই ২০২১, ১১:১২আপডেট : ২১ জুলাই ২০২১, ১১:১২

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (২১ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৭ জনে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন (রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে এবং নাটোরের দুইজন) এবং উপসর্গে ১৪ জন মারা গেছেন। মারা যাওয়া ১৮ জনের মধ্যে রাজশাহীর আট, চাঁপাইনবাবগঞ্জের দুই, নাটোরের চার, নওগাঁ, কুষ্টিয়ার একজন করে এবং পাবনার দুইজন রয়েছেন।

রামেক হাসপাতালের এ পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছেন ৪৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭২ জন। বুধবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ৫১৩ শয্যার বিপরীতে ভর্তি আছেন ৪৩৭ জন। এদের মধ্যে আইসিইউতে ভর্তি ২০ জন। চিকিৎসাধীন ৪৩৭ জনের মধ্যে ২১৭ জন করোনা আক্রান্ত। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৬০ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন আছেন ৬০ জন।

তিনি আরও জানান, মঙ্গলবার রাতে দুইটি ল্যাবে রাজশাহীর ২৮২টি নমুনা পরীক্ষা করে ৯৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। শনাক্তের হার ৩৪ দশমিক ০৪ শতাংশ।

/এফআর/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি