রাজশাহী মেডিক্যালে ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে

রাজশাহী প্রতিনিধি
২৪ জুলাই ২০২১, ১১:৫১আপডেট : ২৪ জুলাই ২০২১, ১১:৫৫

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় মারা গেছেন সাত জন। আর বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। শনিবার (২৪ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (২৪ জুলাই) সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে ২২ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ১১ জনের মধ্যে রাজশাহীর ছয়, নাটোরের এক, নওগাঁর এক, পাবনার দুই ও কুষ্টিয়ার এক জন রয়েছেন। তাদের মধ্যে ছয় জন পুরুষ ও পাঁচ জন নারী।

তিনি জানান, মৃতদের মধ্যে ছয় জনের বয়স ৬১ বছরের ওপরে। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চার জন এবং ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে এক জন। এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত) হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪২২ জনে।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছে ৫৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৭ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ শয্যার বিপরীতে ৪১৯ জন ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৯ জন।

করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪১৯ জনের মধ্যে ১৯৪ জন করোনা রোগী। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭২ জন। তাদের নতুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ৫৩ জন।

শামীম ইয়াজদানী বলেন, শুক্রবার রাতে দুইটি ল্যাবে রাজশাহীর ১৪০টি নমুনা পরীক্ষা করে ৯১ জনের করোনা শনাক্তহয়েছে। করোনা শনাক্তের হার ৬৫ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার ছিল ৩৩ দশমিক ৩৩ শতাংশ। এর আগে গত বুধবার ছিল ৩৭ দশমিক ৫০ শতাংশ এবং গত মঙ্গলবার ৩৪ দশমিক শূন্য চার শতাংশ।

/এসএইচ/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক