রাজশাহী মেডিক্যালে ২৭ দিনে ৪৭৪ মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
২৭ জুলাই ২০২১, ০৯:৫৪আপডেট : ২৭ জুলাই ২০২১, ০৯:৫৪

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ১০ জন মারা গেছেন। একই সময় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন। 

সোমবার (২৬ জুলাাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৭ জুলাাই) সকাল ৮টার মধ্যে করোনা ইউনিটে এই ২১ জন মারা গেছেন। এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ২৭ জুলাই সকাল পর্যন্ত) হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৭৪ জন। এর আগে জুন মাসে চিকিৎসাধীন অবস্থায় ৪০৫ জন মারা যান।

এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি আরও জানান, নতুন মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর সাত জন, নাটোরের তিন জন, নওগাঁর চার জন, পাবনার পাঁচ জন, চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহের একজন করে রোগী রয়েছেন। এদের মধ্যে ১১ জন পুরুষ এবং ১০ জন নারী।

মৃতদের মধ্যে ১১ জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিন জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে তিন জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে চার জন রোগী রয়েছেন।

হাসপাতালের পরিচালক শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৫ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪০ জন। 

মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে ভর্তি আছেন ৩৯৯ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ২০ জন।

করোনা ইউনিটে চিকিৎসাধীন ৩৯৯ জনের মধ্যে ১৭৮ জন করোনা পজিটিভ। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭৭ জন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন আছেন ৪৪ জন।

রামেক হাসপাতাল পরিচালক জানান, সোমবার রাতে দুটি ল্যাবে রাজশাহী জেলার ৪১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৯৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২২ দশমিক ৫২ শতাংশ। এর আগের দিন রবিবার শনাক্তের হার ছিল ৩০ দশমিক ৭৮ শতাংশ এবং গত শনিবার ৪৫ দশমিক শূন্য ৭ শতাংশ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী