রাজশাহী মেডিক্যালে একদিনে ১৮ মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
২৮ জুলাই ২০২১, ১১:৩০আপডেট : ২৮ জুলাই ২০২১, ১১:৩০

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৮ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় ছয় ও উপসর্গে ১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ছয়, পাবনার সাত, নাটোরের তিন, কুষ্টিয়া ও মেহেরপুরের এক জন করে আছেন। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও চার জন নারী। মৃতদের মধ্যে ছয় জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে দুই, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে এক এবং ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে তিন জন রয়েছেন।

এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ২৮ জুলাই সকাল পর্যন্ত) রামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫২৩ জনে। তাদের মধ্যে করোনা শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১৬৭ জন। আর শ্বাস কষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর নমুনা পরীক্ষার আগেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩২১ জন। বাকি ৩৫ জন মারা গেছেন করোনা পরবর্তী স্বাস্থ্য জটিলতায়।

এর আগে গত মাসে (জুন) রামে হাসপাতালের করোনা ইউনিটে ৪০৫ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ১৮৯ জন। অন্যরা নমুনা পরীক্ষার আগে করোনার উপসর্গ নিয়ে মারা যান।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৫০ জন। তাদের মধ্যে রাজশাহীর ২৩, চাঁপাইনবাবগঞ্জের পাঁচ, নাটোরের ছয়, নওগাঁর এক, পাবনার ১২, কুষ্টিয়ার এক, জয়পুরহাটের এক ও মেহেরপুরের এক জন রয়েছেন। এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৯ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ শয্যার বিপরীতে ৪০৩ জন ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিইউতে রয়েছেন ২০ জন।

করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪০৩ জনের মধ্যে ১৮৩ জন করোনায় আক্রান্ত। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১৭৭ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ৪৩ জন।

রামেক হাসপাতালের পরিচালক জানান, মঙ্গলবার রাতে দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৫৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২৭ জনের। শনাক্তের হার ২২ দশমিক ৭৫ শতাংশ। 

/এসএইচ/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের