যেকোনও সময়ের চেয়ে বর্তমানে খাদ্য মজুত পরিস্থিতি ভালো: খাদ্যমন্ত্রী            

নওগাঁ প্রতিনিধি
০১ আগস্ট ২০২১, ১৭:০৩আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৭:০৩

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘দেশে অতীতের যেকোনও সময়ের চেয়ে বর্তমানে খাদ্য সংগ্রহ ও মজুত পরিস্থিতি খুবই ভালো। এবার চালের মানও খুব ভালো। রবিবার (১ আগস্ট) দুপুরে নওগাঁর নিয়ামতপুরে খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের বিষয়ে মন্ত্রী বলেন, ‘এ মৌসুমে কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দামে ৬ লাখ মেট্রিক টন ধান কেনা হচ্ছে। যা এ যাবৎ কালের মধ্যে সর্বোচ্চ দাম ও পরিমাণ। সবচেয়ে বড় বিষয়, কৃষকরা এবার স্বতঃস্ফূর্তভাবে সরকারি গুদামে ধান দিচ্ছেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হবে।’

তিনি আরও বলেন, ‘এরই মধ্যে বিদেশ থেকে ৯ লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করা হয়েছে। আরও ৫ লাখ মেট্রিক টন আমদানির অপেক্ষায় আছে। সে হিসেবে আগস্ট শেষে সরকারি গুদামে মোট মজুতের পরিমাণ দাঁড়াবে ২৩ দশমিক ৬৯ মেট্রিক টন।

এ সময় রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারী, জেলা খাদ্য নিয়ন্ত্রক, নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারিয়া পেরেরাসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
খাদ্যশস্যের মজুত সন্তোষজনক: খাদ্যমন্ত্রী 
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হবে: খাদ্যমন্ত্রী
খাদ্য পরিধারণ কমিটির নেতৃত্বে খাদ্যমন্ত্রী 
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের