রাজশাহী মেডিক্যালে একদিনে ২১ মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১০ আগস্ট ২০২১, ১১:২০আপডেট : ১০ আগস্ট ২০২১, ১১:২০

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় পাঁচ, উপসর্গ নিয়ে ১৪ ও করোনা পরবর্তী স্বাস্থ্য জটিলতায় দুই জন মারা গেছেন। মঙ্গলবার (১০ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার (০৯ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহীর ১০, চাঁপাইনবাবগঞ্জের দুই, নাটোরের এক, নওগাঁর চার ও পাবনার চার জন। ১২ জন পুরুষ ও নয় জন নারী। ১০ জনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের সাত, ৪১ থেকে ৫০ বছর বয়সের এক ও ৩১ থেকে ৪০ বছর বয়সের তিন জন।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ৪৩ জন ভর্তি হয়েছেন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩টি শয্যার বিপরীতে ৩৮০ জন ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন। চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১৯৭ জন করোনায় আক্রান্ত। উপসর্গ নিয়ে ভর্তি ১১৫ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ৬৮ জন।

রামেক হাসপাতালের পরিচালক বলেন, সোমবার রাতে দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দমশিক ১০ শতাংশ। আগের দিন রবিবার ছিল ২৭ দশমিক ২৫ শতাংশ, শনিবার ৩৪ দশমিক ৬৩ শতাংশ, শুক্রবার ৩০ দশমিক ২১ শতাংশ, বৃহস্পতিবার ২৩ দশমিক ৮২ শতাংশ ও বুধবার ২৩ দশমিক ৮৩ শতাংশ।

/এসএইচ/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম