রামেক হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১৪ আগস্ট ২০২১, ১০:৩৭আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১০:৩৭

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা আক্রান্ত আরও নয় জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনার উপসর্গ এবং করোনামুক্ত হয়েও পরবর্তী নানান শারীরিক স্বাস্থ্য জটিলতায় একজন করে দুই জন মারা গেছেন। শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার (১৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত কোভিড ইউনিটে এই ১১ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর চার জন, নাটোরের চার জন, নওগাঁর দুই জন ও কুষ্টিয়ার এক জন রয়েছেন। তাদের মধ্যে আট জন পুরুষ ও তিন জন নারী। তাদের পাঁচ জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে তিন জন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে একজন।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৬ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত কোভিড ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৩০ জন। তাদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৯ জন।

তিনি আরও জানান, কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১৭৯ জন করোনা পজিটিভ। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৯০ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী বিভিন্ন শারীরিক স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ৬১ জন।

শুক্রবার রাতে দুটি ল্যাবে রাজশাহী জেলার ১০৫ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। সংক্রমণের হার আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩৭ শতাংশ বেড়ে হয়েছে ২৯ দশমিক ৫২ শতাংশ। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ২৫ দশমিক ১৫ শতাংশ।

এর আগে গত বুধবার রাজশাহীতে সংক্রমণের হার ছিল ২৮ দশমিক ৬৩ শতাংশ, মঙ্গলবার ২৮ দশমিক ৮০ শতাংশ, সোমবার ২৩ দমশিক ১০ শতাংশ,  রবিবার ২৭ দশমিক ২৫ শতাংশ, শনিবার ৩৪ দশমিক ৬৩ শতাংশ এবং শুক্রবার ৩০ দশমিক ২১ শতাংশ।

/এমএএ/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম