রামেক হাসপাতালে একদিনে ৯ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১৮ আগস্ট ২০২১, ১০:৩০আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১০:৩০

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নয় জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় চার ও উপসর্গ নিয়ে পাঁচ জন মারা গেছেন। বুধবার (১৮ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর চার, নাটোরের দুই, নওগাঁর দুই ও মেহেরপুরের এক জন। তাদের মধ্যে তিন জন পুরুষ ও ছয় জন নারী। চার জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের দুই, ৪১ থেকে ৫০ বছর বয়সের দুই এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে এক জন।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ১৬ জন ভর্তি হয়েছেন । একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ শয্যার বিপরীতে ২৬১ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিইউতে ২০ জন।

রামেক পরিচালক জানান, করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১৪৭ জন করোনায় আক্রান্ত। উপসর্গ নিয়ে ভর্তি ৭৩ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনামুক্ত হয়েও পরবর্তী নানা শারীরিক জটিলতায় চিকিৎসাধীন ৪১ জন।

তিনি জানান, মঙ্গলবার  রাতে দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩৮৩টি নমুনা পরীক্ষা করে ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গেছে। শনাক্তের হার ১৬ দশমিক ৪৫ শতাংশ। এর আগের দিন সোমবার ছিল ১৫ দশমিক ২৭ শতাংশ।

/এসএইচ/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম