রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১৯ আগস্ট ২০২১, ১২:১৬আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১২:১৬

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় বুধবার (১৮ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৮টার মধ্যে করোনা ইউনিটে আরও ৯ জন মারা গেছেন। এদের মধ্যে পাবনার পাঁচ জন, রাজশাহীর দুই, নাটোর ও নওগাঁর একজন করে রোগী রয়েছেন। মৃতদের মধ্যে পাঁচ জন করোনা পজিটিভ, তিন জন উপসর্গ নিয়ে এবং একজন করোনা উত্তর জটিলতায় মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পাঁচ জন পুরুষ ও চার জন নারী। এদের মধ্যে চার জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিন জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে এক জন এবং ১১ থেকে ২০ বছর বয়সের মধ্যে একজন রোগী রয়েছেন।

শামীম ইয়াজদানী আরও বলেন, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৩০ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৮ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ২৫৪ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন।

রামেক পরিচালক শামীম ইয়াজদানী জানান, কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১৪০ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭৪ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনামুক্ত হয়ে পরবর্তী নানা শারীরিক স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন আছেন ৪০ জন।

শামীম ইয়াজদানী আরও বলেন, বুধবার রাতে দুটি ল্যাবে রাজশাহী জেলার ৩৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। যা আগের দিনের চেয়ে এক দশমিক ৪২ শতাংশ কমে সংক্রমণের হার ১৫ দশমিক শূন্য ৩ শতাংশে দাঁড়িয়েছে। যা আগের দিন মঙ্গলবার ছিল ১৬ দশমিক ৪৫ শতাংশ। এর আগে গত সোমবার এ জেলায় সংক্রমণের হার ছিল ১৫ দশমিক ২৭ শতাংশ। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি