ডিগ্রি ছাড়াই সব ধরনের চিকিৎসা দিতেন তিনি

নাটোর প্রতিনিধি
২৮ আগস্ট ২০২১, ২১:৩৮আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২১:৩৮

চিকিৎসা বিষয়ে কোনও ডিগ্রি নেই। তবু লিখতেন চিকিৎসক। ভেটেরিনারি, হোমিও ও অ্যালোপ্যাথিকসহ সব ধরনের চিকিৎসা দিতেন। এমন এক চিকিৎসককে আটক করে ২১ মাস কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত এই ভুয়া চিকিৎসকের নাম মিনহাজ আলী (২৭)। তিনি নাটোর সদর উপজেলার ভবানীপুর এলাকার মহসিন আলীর ছেলে।

ওষুধ আর রোগ নিয়ে গবেষণায় আট বছর কাটিয়েছেন দাবি করে মিনহাজ আলী বলতেন, আর দুই বছর গবেষণা করলে দেশের মানুষকে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হবে না। তার ওষুধ এমনভাবে কাজ করে যেমন আগুনে পানি দিলেই নিভে যায়। অথচ এসব ছিল তার মিথ্যা কথা ও প্রতারণা। অবশেষে র‌্যাবের অভিযানে গ্রেফতারের পর তাকে দেওয়া হয়েছে ২১ মাসের জেল।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী বলেন, গোপন সংবাদ পেয়ে শনিবার দুপুর ২টার দিকে ওই ভুয়া চিকিৎসককে ডাঙ্গাপাড়াহাট এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় ভুয়া প্রেসক্রিপশন, পশু চিকিৎসার ওষুধ, হোমিও চিকিৎসার ওষুধ, ক্ষতিকারক স্টেরয়েড ওষুধ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২১ মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান।

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি