রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২১, ১১:৩১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১১:৩১

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সাত জন মারা গেছেন। এরমধ্যে করোনা আক্রান্ত দুই রোগী ছিলেন। একই সময় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিন জন। এছাড়া করোনা নেগেটিভ হয়েও শারীরিক স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর তিন, নাটোরের এক, নওগাঁর এক ও কুষ্টিয়ার দুই জন রোগী ছিলেন। এদের মধ্যে পাঁচ জন পুরুষ ও দুই জন নারী। যাদের মধ্যে চার জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকি তিন জনের বয়স ৫১ থেকে ৬০ বছর মধ্যে। মারা যাওয়া সাত জনের মধ্যে ছয় জনের মৃত্যু হয় আইসিইউতে।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৩ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৪৫ জন। আইসিইউতে রয়েছেন ১৮ জন।

করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৭৩ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪৫ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনা নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন আছেন ২৭ জন।

হাসপাতালের পরিচালক আরও জানান, বুধবার রাতে দুটি ল্যাবে রাজশাহী জেলার ২৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩৯ জনের করোনা শনাক্ত হয়। যা আগের দিনের চেয়ে ১ দশমিক ৭৫ শতাংশ বেড়ে সংক্রমণের হার ১৫ দশমিক ১৮ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার এ হার ছিল ১৩ দশমিক ৪৩ শতাংশ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম