রাজশাহী মেডিক্যালে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২১, ১১:০৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১১:০৮

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার (০৩সেপ্টেম্বর)  সকাল ৮টা পর্যন্ত করোনা আক্রান্ত তিন জন ও করোনার উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন।
 
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর দুই, চাঁপাইনবাবগঞ্জের দুই ও নওগাঁর এক রোগী ছিলেন। এদের মধ্যে তিন জন পুরুষ ও দুই জন নারী রযেছেন। একজনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রোগী রয়েছেন।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২২ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৮৬ বেডের করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৪০ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৭ রোগী।

করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৬৬ জন করোনা পজিটিভ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৫ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনা নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন আছেন ১৯ জন।

শামীম ইয়াজদানী আরও জানান, বৃহস্পতিবার রাতে দুটি ল্যাবে রাজশাহী জেলার ৩০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৪১ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। যা আগের দিনের চেয়ে ১ দশমিক ৬৫ শতাংশ কমে সংক্রমণের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। এর আগের দিন বুধবার সংক্রমণের হার ছিল ১৫ দশমিক ১৮ শতাংশ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম