রাজশাহীতে নীলসাগর গ্রুপ স্কাই মিনি ম্যারাথন অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৬, ২০:২৫আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ২০:৩০

ম্যারাথনের বিজয়ী প্রতিযোগীরা

রাজশাহীতে এভারেস্ট একাডেমি ও ‘এ’ ফর অ্যাডভেঞ্চারের উদ্যোগে নীলসাগর গ্রুপ স্কাই মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার তেরখাদিয়া শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে সাড়ে দশ কিলোমিটার দীর্ঘ পথে এই মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

ম্যারাথনের দৌড়বিদরা রেজিস্ট্রেশন শেষে সকাল আটটায় এতে অংশ নেন। প্রতিযোগীর সংখ্যা প্রায় আড়াইশো। সিটি হার্ট, লিলি হল, কোর্ট স্টেশন, সিটি বাইপাস মোড়, বন্ধ গেট হয়ে ফের স্টেডিয়ামে এসে  প্রতিযোগীরা ম্যারাথন শেষ করেন।

এই ম্যারাথনে ৪৩ মিনিট সময় নিয়ে প্রথম হয়েছেন মো. রমিজ বিশ্বাস। এরপরের ৯টি স্থান অর্জন করেছেন যথাক্রমে মো. আহসান হাবিব, মো. উসমান গনি, আমির হোসেইন, মো. আজিজুল ইসলাম, মো. বনী ইসলাম, মো. মেহেদি হাসান, মো. আকবর হোসেন রাকিন, মো. দেলোয়ার হোসেন এবং মো. হাসিবুল ইসলাম।

মেয়েদের মধ্যে মীম তাসমিম এবং সামিয়া তাবাসসুম ম্যারাথন শেষ করেন।

শেষ সীমা ছুঁতে চলেছেন একজন দৌড়বিদ

প্রতিযোগিতাটির মধ্য দিয়ে এই বারোজন ২৩ জানুয়ারি বান্দরবানে অনুষ্ঠিতব্য নীলসাগর গ্রুপ আন্তর্জাতিক স্কাই ম্যারাথনে অংশ নেয়ার সুযোগ লাভ করলেন।

শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে ম্যারাথন উদ্বোধন করেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। ম্যারাথন শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন  রাজশাহী সদরের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

/এআর/ এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম