রামেকের করোনা ইউনিটে একদিনে ১০ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৮

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। সবাই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। সোমবার (৬ সেপ্টেম্বর) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ছয়, নওগাঁর তিন ও নাটোরের একজন রয়েছেন। সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৮৬ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৩৩ জন। বর্তমানে রাজশাহীর ৬৩, চাঁপাইনবাবগঞ্জের ১৮, নাটোরের ১৮, নওগাঁর ৯, পাবনার ১২, কুষ্টিয়ার ১১, চুয়াডাঙ্গার একজন ও জয়পুরহাটের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। 

হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৫১ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি ৬০ জন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ২৪ জন ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল ছেড়েছেন ২২ জন।

রবিবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিক্যালের ল্যাবে ১৪৯টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২২ জনের। একই দিনে রাজশাহী মেডিক্যালের নমুনা পরীক্ষা হয়েছে আরও ৪৮১ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৮৫ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ১৪ দশমিক ৯৫ শতাংশ, নাটোরের ১২ দশমিক ৯৫ শতাংশ, জয়পুরহাটের ৮ দশমিক ৩৩ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ৮৮ দশমিক ৮৯ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী