রাজশাহী মেডিক্যালে সেপ্টেম্বরের ৭ দিনে ৫২ মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৩

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও পাঁচজন মারা গেছেন। এর মধ্যে করোনায় মারা গেছেন একজন। অন্য চার জনের মৃত্যু হয়েছে করোনার উপসর্গ নিয়ে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (০৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তারা মারা যান।

এ নিয়ে সেপ্টেম্বরের সাত দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১৯ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ২৮ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় পাঁচজনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে হাসপাতালে একজন মারা গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন চার জন। এদের মধ্যে রাজশাহীর দুই, চাঁপাইনবাবগঞ্জের এক এবং নওগাঁর একজন রোগী রয়েছেন। 

পরিচালক আরও জানান, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৮৬ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৪০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৩৩।

বর্তমানে রাজশাহীর ৬৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ও নাটোরের ১৮ জন, নওগাঁর ৯ জন, পাবনার ১৪ জন, কুষ্টিয়ার ১০ জন, চুয়াডাঙ্গার দুই, জয়পুরহাট ও মেহেরপুরের একজন করে রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৫০ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৮ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৩২ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২২ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন।

এর আগে সোমবার রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ২৫ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ৩৮২ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২৩ জনের। 

এর আগে গত আগস্ট মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৭৪ জন। এর মধ্যে করোনায় ১৫৪ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ১৮৬ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় ৩৪ জনের মৃত্যু হয়।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী