নওগাঁ পৌর মেয়র সনিসহ বিএনপির ৩ নেতা কারাগারে

নওগাঁ প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৯

নওগাঁয় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর একটি মামলায় পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনিসহ তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলায় হাইকোর্ট থেকে তিন মাস মেয়াদের জামিন নিয়েছিলেন আসামিরা। সেই মেয়াদ শেষ হওয়ার পর নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তারা। আদালতের বিচারক আশরাফুল ইসলাম সেই আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

অপর দুই আসামি হলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু ও নওগাঁ পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান। 

মামলার সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পত্তিসহ ও জনসাধারণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করায় সন্ত্রাসবিরোধী আইনে গত ৩০ মার্চ নওগাঁ সদর থানায় মামলা হয়। পৃথক দুই মামলায় ৫৭ জনের নাম উল্লেখ ও আরও অজ্ঞাত আসামি করা হয়। আসামিপক্ষের আইনজীবীরা জানান, মামলার অন্যসব আসামি জামিনে আছেন। নজমুল হক সনি, জাহিদুল ইসলাম ধলু ও মিজানুর রহমানের জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, চলতি বছরের ৩০ মার্চ দুপুরে নওগাঁ শহরের কেডির মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। হেফাজত কর্মী নিহতের ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওইদিন তাদের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করছিল বিএনপি নেতাকর্মীরা। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষ বাধে। ওই ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়।

/টিটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী