হাটিকুমরুল হাইওয়ে থানার ওসিসহ ৪ জনকে বদলি

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৫

বগুড়া হাইওয়ে বিভাগের অন্তর্ভুক্ত হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. শাহজাহান আলী ও এসআই জাহিদুল ইসলামসহ চার জনকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। কর্তব্যে অবহেলা, অনিয়ম, দুর্নীতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

রবিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া হাইওয়ে রিজিওনের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন। স্ট্যান্ড রিলিজ পাওয়া বাকি দুইজন হলেন- কনস্টেবল আজম ও রুহুল।

হাটিকুমরুল হাইওয়ে থানার টিআই রফিকুল ইসলাম জানান, স্ট্যান্ড রিলিজ করা হয়েছে কি-না তা জানি না। তবে বদলি করা হয়েছে বলে শুনেছি।

জানা গেছে, ওসি শাহজাহান আলী চলতি বছরের ১০ ফেব্রুয়ারি এ থানায় যোগ দিয়েছিলেন। গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এ চার জনকে নির্ধারিত সময়ের আগেই ক্লোজ করে পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী