সংঘর্ষ ঠেকাতে গিয়ে ৪ পুলিশ আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২১, ২০:২২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২০:২২

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চর-বহ্মগাছা গ্রামে জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ঠেকাতে গিয়ে আহত হয়েছেন এসআইসহ চার পুলিশ। এ ঘটনায় জাকারিয়া ও বাসার নামে দুই জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ সেপ্টেম্বর) বিকালে রায়গঞ্জ উপজেলার চর-বহ্মগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রায়গঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম ও এএসআই আল-আমিনসহ চার জন। বাকি দুইজনের নাম এখন পর্যন্ত পাওয়া যায়নি। এর মধ্যে দুই জন প্রাথমিক চিকিৎসা নিয়ে কর্মস্থলে ফিরেছেন। বাকি দুই জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চর-বহ্মগাছা গ্রামের চাঁন মিয়া ও মালেকা বেগম গং-এর ৪৬ শতক কৃষি জমি জোরপূর্বক দখল করে চাষাবাদ করে আসছিলেন একই গ্রামের মগর আলী মাস্টার গংরা। আজ দুপুরে বিবদমান জমি নিয়ে সালিশি বৈঠক বসার সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলা ঠেকাতে গিয়ে পুলিশ কর্মকর্তাসহ সাত জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. রহিমা আক্তার শারমিন জানান, আহত অবস্থায় চার পুলিশ সদস্য এখানে ভর্তি হন। দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর দুই জন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। তাদের অবস্থাও ভালো আছে।

রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধে দুই গ্রুপের সংঘর্ষ ঠেকাতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের