মাদক মামলার ভয় দেখিয়ে টাকা আদায়, আরএমপির ৬ সদস্য বরখাস্ত

রাজশাহী প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৯

বাসের দুই যাত্রীকে মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়াসহ ছিনতাইয়ের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ছয় সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক তাদের বিরুদ্ধে এ আদেশ জারি করেন।

মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুহুল কুদ্দুস জানান, বৃহস্পতিবার  সকালে দুই নারী বাস যাত্রীর কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। বিকালে পুলিশ কমিশনারের দফতরে এমন অভিযোগ করা হয়েছে। ওই অভিযোগের প্রাথমিক তদন্ত শেষে শিরোইল বাস টার্মিনাল বক্সের ছয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত ছয়জনের মধ্যে দুইজন কর্মকর্তা ও চারজন কনস্টেবল। দুই কর্মকর্তা হলেন-শিরোইল টার্মিনাল পুলিশ বক্সের ইনচার্জ এটিএসআই নাসির উদ্দিন ও এএসআই সেলিম।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ ও কুমিল্লা থেকে বৃহস্পতিবার সকালে বাসযোগে রাজশাহীতে আত্মীয়ের বাসায় বেড়াতে আসেন দুই নারী। শিরোইল বাস টার্মিনালে নামার পর পরই এটিএসআই নাসিরসহ বক্স পুলিশ সদস্যরা তাদেরকে আটক করে। এরপর ওই দুই নারীকে ইয়াবাসহ গ্রেফতার দেখানোর হুমকি দেন পুলিশ সদস্যরা। এ সময় তারা ভুক্তভোগীদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। বাধ্য হয়ে ওই দুই নারী তাদের পরিবারকে বিষয়টি জানান। এরপর পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে পুলিশকে এক লাখ টাকা দেয়। এ ছাড়া তাদের দুই জনের কাছে থাকা নগদ সাড়ে চার হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনার পর ওই দুই নারীর পরিবারের সদস্যরা পুলিশ সদরদফতরে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরে সদরদফতর থেকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারকে এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। রাতে এটিএসআই নাসিরসহ ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক।

রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, মাদক মামলায় গ্রেফতার দেখানোর ভয় দেখিয়ে এক লাখ টাকা আদায় এবং সাড়ে চার হাজার টাকা নগদ ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই নারী থানায় একটি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম