৫৭ ধারার মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৫

রাজশাহীতে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় এক ব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

এ মামলার আসামির নাম গোলাম রসুল (৩৫)। বগুড়ার কাহালু উপজেলার পাঁচগ্রাম গ্রামে তার বাড়ি। কারাদণ্ডের পাশাপাশি তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাস কারাভোগ করতে হবে আসামিকে। আসামি পলাতক আছেন। তার অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন আদালত। আসামিকে গ্রেফতারের পর রায় কার্যকর হবে।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, স্ত্রী-সন্তানের কথা গোপন রেখে গোলাম রসুল এক তরুণীর সঙ্গে মোবাইল ফোনে সম্পর্ক গড়ে বিয়ে করে। বিয়ের কিছুদিন পর ওই তরুণী গোলাম রসুলের স্ত্রী-সন্তানের কথা জানতে পারেন। এরপর ২০১৬ সালের ২১ আগস্ট তিনি রসুলকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন গোলাম রসুল। তালাক দেওয়ার তিন দিন পর ২৪ আগস্ট ভোরে ওই তরুণীর বাবা বাড়ির সামনে একটি খাম পান। খামের ভেতরে ওই তরুণীর কিছু বিবস্ত্র ছবি ছিল। এসব ছবি রসুল তুলে রেখেছিল। এ ঘটনায় সেদিনই ভুক্তভোগী তরুণীর বাবা থানায় অভিযোগ করেন। পরে পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে তার কম্পিউটারে রাখা ওই তরুণীর ৩৯টি বিবস্ত্র ছবি পায়। এ সময় জব্দ করা হয় কম্পিউটারটি।

এ ঘটনায় রসুলের বিরুদ্ধে কাহালু থানায় তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করেন ওই তরুণীর বাবা। পুলিশ সেদিন আসামি গোলাম রসুলকে গ্রেফতারও করেছিল। পরে জামিন পেয়ে লাপাত্তা হয়ে যায় সে।

/এমএএ/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম