জুয়ার আসর থেকে আটক আ.লীগ ও বিএনপির নেতারা

নাটোর প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২১, ২২:১২আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ২২:১২

তারা আওয়ামী লীগ ও বিএনপির নেতা। প্রকাশ্যে কেউ কারও মুখ পর্যন্ত দেখতে রাজি নন। অথচ রাতের অন্ধকারে বিলের মাঝে নিয়মিত চলছিল তাদের একসঙ্গে জুয়া খেলা। অবশেষে তারা ধরা পড়লেন পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে নাটোরের নলডাঙ্গা উপজেলায়। আটকের পর বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার হালতি বিলে নৌকায় জুয়ার আসর থেকে ১১ জনকে বুধবার মধ্যরাতে আটকের পর বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আসামিরা হলেন– ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও হলুদ ঘর পশ্চিমপাড়া গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে তাজুল উদ্দিন (৫৫), পিপরুল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঠাকুর লক্ষ্মীকোল গ্রামের মৃত করিম শিকদারের ছেলে আশারাফুল ইসলাম হুমায়ূন শিকদার(৫৪), পিপরুল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি সদস্য ও শ্যামনগর গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে মো. জনাব আলী (৫৬) ইউনিয়ন বিএনপির সদস্য ও ঠাকুর লক্ষ্মীকোল পূর্বপাড়া গ্রামের মৃত খোকন সরদারের ছেলে ছাইদুর রহমান সরদার (৫৫), ভূষণগাছা গ্রামের আনোয়ার ব্যাপারীর ছেলে মনিরুল ইসলাম (১৯),  জসমত আলী ছেলে জাহিদুল ইসলাম(২৩), হোসেন আলীর ছেলে আল-আমিন (২৪), ইউনুস আলীর ছেলে হেলাল হোসেন (২৪) এবং সামাদ খলিফার ছেলে মাসুম খলিফা, নৌকার মাঝি খোলাবাড়ীয়া গ্রামের মহির উদ্দিন বাগের ছেলে শাহানুর আলম (২৮) এবং অপর মাঝি খোলাবাড়ীয়া গ্রামের মৃত লবাইয়ের ছেলে সাইফুল ইসলাম (৪৫)।

 

/এমএএ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম